• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসরঘরে ( বন্ধু )—
পার তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে ।
বন্ধু, আমি ওগো এসেছি ।।

গানের আগুনজ্বালা নয়নতারা
দেখে দেখে চোখ আপনহারা —
তার কাছে এলে অবাক নয়ন মেলে
শুধুই কাজল পরে ||

সুরের সাধনা নিয়ে যার দিন যায়
জানি না আসন তার পাতবে কোথায় |

এ মনে মাধবী রাত খেয়ালে গড়া
আকাশে হাজার তারা রঙেতে ভরা—
তার কাছে এলে শান্ত প্রদীপ জ্বেলে
আঁচলে আড়াল করে ||

***
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: রাজেন সরকার
ছায়াছবি: মুক্তিস্নান
Category: সিনেমার গানTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:ভুলে থাকার কথা ছিল তোমারই আমার তো নয় – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:কতদিন পরে এলে একটু বসো – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑