মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়,
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি,
আকাশের নীল যদি আঁধারে মিলায়,
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি।
আকাশের বুক চিড়ে যদি ঝরে জল,
বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ,
সরোবরে যদি ফোটে রক্তকমল,
অনুভবে বুঝে নেব মান ভেঙেছ।
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিয়ো আমি আছি কাছাকাছি।
শিল্পী – টিপু (অবসকিউর)
Leave a Reply