• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দীন নিঝর, ক্ষীণ জলধারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » দীন নিঝর, ক্ষীণ জলধারা

দীন নিঝর, ক্ষীণ জলধারা
ঝরে ঝর ঝর গিরি অরণ্যে,
কে করে সন্ধান, অতি ক্ষুদ্র প্রাণ,
অতিশয় তুচ্ছ, অতি নগন্যে।
অতিক্রমি যাবে পাষাণের স\’পে,
নেমে, আসে ভীম-সোতস্বতীরূপে,
প্লাবি দু্ই কুল, এ বিশ্ব ব্যাকুল
ছুটে আসে লয়ে পিপাসা দৈন্যে।
ক্ষুদ্র বীজ যবে হয় অঙ্কুরিত,
ভঙ্গুর, পেলব, ক্ষুদ্র, সঙ্কুচিত,
ক্রমে মহাবৃক্ষে হয়ে পরিণত,
ফল-পুষ্প ছায়া বিতরে অন্যে।
যদিও এ বাহু নহে কর্ম-ক্ষিপ্র,
তথাপি উদ্যম অবিচল, তীব্র;
বাধা পদে দলি, ধীরে যাও চলি,
বিপদে, সম্পদে স্মরি শরণ্যে।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:আর কি ভাবিস্ মাঝি বসে
Next Post:বিবেক বিমল জ্যোতিঃ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑