• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দয়ার ঠাকুর হে প্রণাম মোর লহো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দয়ার ঠাকুর হে প্রণাম মোর লহো
দয়ার ঠাকুর হে প্রণাম মোর লহো
শ্রীচরণে জানাই প্রণাম
প্রণাম মোর লহো … দয়ার ঠাকুর।।


অকূল দরিয়ার পাকে – মোরে নাহি কেহ দেখে
ধরি নাম তব বারেবার
খেলিছো জগতকূলে – আপনি লীলা তুলে
অসারে ডাকি গো হও কান্ডার
দয়ার ঠাকুর।।

ভবেরই মাঝারে মুই- তোমাতে ডাকি নই
নাহি কোনো গুণ আমার
গুণহীন আমি যে – পড়িনু সায়র মাঝে
লহি তাই নাম যে তোমার
দয়ার ঠাকুর।।

গৃহে মোর কত জঞ্জাল বেরী- চারিপাশে মোর ঘুরিছে বৈরী
লহি না কিছু ধার
জানি আছ তুমি – তোমাতে ডাকি আমি
তুমিহীন কেবা করে পার
দয়ার ঠাকুর।।

অসার গেছিনু হইয়া – কয় ভাবিয়া নাঈম মিয়া
আমি যে অপার
পারে তুলো মোরে- ভক্তের নজরে
দেখ, চাহিয়া একবার
দয়ার ঠাকুর।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:মুমিন তোর নামাজ হলো না
Next Post:হয়রানি হইলাম গো আমি খোদার সন্ধানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑