• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার প্রানসখি যায় গো আপন ঠিকানায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার প্রানসখি যায় গো আপন ঠিকানায়
আমার প্রানসখি যায় গো আপন ঠিকানায়
আঁধার ঘরে শূন্যবাসে ফেলিয়া আমায় গো।।

ভালোবেসে ছিলাম আমি
প্রাণ ও সখিরে
আজ দেখি সে চলে যায়
আমাকে ছেড়ে
সোয়া চন্দন ছিটাইয়া
তার সর্বাঙ্গনায় গো।।

ভালোবাসার মশারি তার
ঘিরিয়া চারপাশে
বিদায় জানাই প্রাণ ও সখিরে
চোখের জলে ভেসে
পালকি করে প্রাণ সখিরে
নিয়ে যায় বেহারায় গো।।

ক দিন আর এই অবলা
থাকবে বাপের ঘরে
একদিন তো যেতে হবে
সবাইকে ছেড়ে
নাঈম বলে আছে অবলা
না নেয় বিদায় গো।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:এইতো আমার পুড়া কপাল জ্বলে
Next Post:আমার ঘরের লোক অর্থ ছাড়া কিছুই চেনে না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑