• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কদিন আর থাকিবে ভবমাঝারে ওরে ও নাঈম রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কদিন আর থাকিবে ভবমাঝারে ওরে ও নাঈম রে
কদিন আর থাকিবে ভবমাঝারে
ওরে ও নাঈম রে
কদিন আর থাকিবে ভবমাঝারে।
সময় থাকতে চাও পানা
আল্লাজির দরবারে।।

আল্লাহ আল্লাহ করে যেন
যাই মৃত্যুপুরে
সেই আকাঙ্খায় ইহকর্ম
করবো ধৈর্য ধরে।।

এক আল্লাতে বিশ্বাসী মুই
ত্রি জগত মাঝারে
দেখছনি ভাবিয়া মনা
থাকবা কোথায় পরে।।

আল্লাহ এক আল্লাহ এক
নাও বিশ্বাস করে
সুখ শান্তি পাইবা শেষে
দয়ালের হাশরে।।

ডাকো নাঈম ডাকো তুমি
এক আল্লাজি রে
আল্লাহ নামের তাসবিহ পইড়া
ভূলো সব মায়ারে।।

বউ কেবা পুত্র কেবা
স্বজন কে আছে রে
আপন আপন সবাই যে পর
চিনবে না কেউ কেউরে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:এ জগত মাঝারে তুমি থাকবা না ওরে ও মনা
Next Post:শূন্যের উপর ঘর যে আমার নড়বড় নড়বড় করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑