• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অকূল দরিয়ায় পড়লে তরী কেমনে যাবো বাইয়া গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » অকূল দরিয়ায় পড়লে তরী কেমনে যাবো বাইয়া গো
অকূল দরিয়ায় পড়লে তরী
কেমনে যাবো বাইয়া গো
দয়াল মুর্শিদ নিও ত্বরাইয়া।।

বাতায় বাতায় পানির জেওর
কখন যায় ডুবিয়া
কে ত্বরাবে তুমি বিনে
যাবো যে মরিয়া গো।।

মাঝি আমার বাও বুঝে না
ঠেকছি তারে লইয়া
কখন জানি আসবে তুফান
অভাগীর কাল হইয়া গো।।

নোঙর করি ঘাটে ঘাটে
আমি ব্যাকুল হইয়া
পারঘাটাতে পার করিবেন
রই অপেক্ষায় চাইয়া গো।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
হিসাব যায় গোলাইয়া
দয়াল যদি হিসাব চায়
কী বলিবো গিয়া গো।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:শান্ত মনে ডাকো তুমি দয়াল নাম গিয়া
Next Post:মুর্শিদ নাম জপিতে মোর কতই মধুর লাগে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑