• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেমেরি বাগানে শুনি ভ্রমরের গুঞ্জন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রেমেরি বাগানে শুনি ভ্রমরের গুঞ্জন
প্রেমেরি বাগানে শুনি
ভ্রমরের গুঞ্জন
মুর্শিদের মাজারে হও গে
ব্রজেরই নন্দন।।

কত পাপী কেঁদে বলে
পাপ মুছাবো কোথায় গেলে
যাও মুর্শিদের চরন মূলে
ঠেকবে না কখন।।

ইহলোকের মোহমায়া
দিল তোমায় অন্ধছায়া
সু সুবাদে সঁপো কায়া
করো আত্মসমর্পণ।।

চাহিলে মনেতে শান্তি
দলিতে দিলেরি ভ্রান্তি
হতে চাও কী শুদ্ধমতি
জানো মুর্শিদ কে জন।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
ভ্রান্তের কবলে পড়িয়া
শুনো শুনো মনু মিয়া
হারাইয়ো না মদন।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:মুর্শিদ নাম লহিও মনা অন্তরে অন্তরে
Next Post:এসকে ফানা ফিল্লা হয়ে জয় করো দুই কূল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑