• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি বন্ধুর অপেক্ষাতে সই গো- আছি দিবারাতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি বন্ধুর অপেক্ষাতে সই গো- আছি দিবারাতি
আমি বন্ধুর অপেক্ষাতে
সই গো- আছি দিবারাতি
প্রাণ সোহাগি গেলে ছাড়ি
কে হবে যৌবন সাথি।।

দেখিতে মোর জাগে সাধ
বন্ধুর চাঁদবদন
মনে আমার চায় তাহারে
করে রাখতে আপন- সই গো।।

মন চায় কেবল তাহার তরে
আমি সদা কাঁদি
নয়নের জল কালো কাজল দিয়া
তাহার ছবি আঁকি – সই গো।।

আমার হৃদয় কাঁদে,কাঁদে হিয়া
কাঁদেরে অন্তর
প্রাণের প্রিয়তম আসে না
হইলো রইয়া পর- সই গো।।

মুখে মোর লহে না অন্ন
হলো হৃদয় বালুচর
কত শয্যা বাসি হলো
আসলো না মনচুর- সই গো।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
আমি নিত্যি নিত্যি
বন্ধু আর আসবে না কাছে
কাটলো বুঝি সুতি – সই গো।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:আমার বন্ধুয়া আসলে ধারে
Next Post:আমার মন গিয়াছে তাহার প্রেমে কত কী যন্ত্রণা দেয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑