আমায় ছাড়িয়া না যাইয়ো
বন্ধু করি মিনতি
তুমি বিনে এ জীবনে
কে হবে যৌবন সাথি রে।।
ভূলিতে পারবো না বন্ধু
তোমার মধুময় স্মৃতি
দয়া করপ যাইয়োনা
লও আমার অনুগতি রে।।
তুমি আমার আশা বন্ধু
তুমি প্রেম প্রীতি
তুমি থাকলে ভালো ভালে
না থাকলে দুর্গতি রে।।
প্রেমের গান জাগে না হায়
বন্ধু নিত্যি নিত্যি
তুমি বিনে থাকবো কেমনে
কুলমানে যৌবতি রে।।
কুলনাশা হইলো নাঈম
না পাইলো প্রেম প্রীতি
কপাল জ্বলে দুখ অনলে
আমার দিবারাতি রে।।
Leave a Reply