• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাঈম কুলনাশা হইলো গো নীলার কারণে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নাঈম কুলনাশা হইলো গো নীলার কারণে
নাঈম কুলনাশা হইলো গো
নীলার কারণে
পরাণ বুঝি যায় ফাটিয়া
লোকের নিন্দনে গো।।

যারে আপন করলো নাঈম
এই শয়ন ভূবনে
সে যদি না কাছে আসে
বাঁচবে কেমনে গো।।

আপন ভেবে বাসলো ভালো
নাঈম তাহারে
তবু না সে কাছে আসে
যায় চলে দূরনে গো।।

ঈদ আসে যায় বৎসর প্রতি
আনন্দের জন্যে
আমার তো ঈদ আসে নাকো
ব্যাথার কারণে গো।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
আমি অকারণে
ডুবিয়াছি ভাব সাগরে
মিথ্যার ছলনে গো।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:কাঁদেরে কাঁদে নাঈম আকুল হইয়া রে প্রাণবন্ধুয়ার লাগিয়া
Next Post:পঞ্চতালার ভববাসে বন্দি আছে মুমিনগণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑