• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে রে
সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে রে
সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে
আমি তো প্রেম করিয়াছি
একজন বন্ধুয়ার সনে।।

বলে লোকে প্রেমের নামে
দেয় নাঈমে ছলনা
বুঝেনা রে প্রেমের নামে
পায় সে উল্ঠো বেদনা।
যেজন প্রেমের বাও বুঝেনা
সেও বকে লোক সামনে।।

প্রেমের জগত প্রেমের তখত
প্রেমেতে ভরা সংসার
প্রেমিক দুজন মিলে হলো
প্রেমের খেলা চমৎকার।
লোকে কয় এ কেমন কথা
প্রেম,চমৎকার হয় কেমনে।।

প্রেম যদি না রয় ভূবনে
মানুষ কী জন্ম নিতো
ক্রমে ক্রমে মানুষগণা
পশুর মতন হয়ে যেত
নাঈমে কয় প্রেমের মতো
পবিত্র নাই কিছু ভূবনে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:নাঈম ডাকে রে আল্লাজির নাম ডাকে সরলে
Next Post:প্রেম আবার কেমন বস্তু কলঙ্কহীন কিচ্ছু না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑