• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসলেন বাবা শাহজালাল সিলেট প্রদেশেতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আসলেন বাবা শাহজালাল সিলেট প্রদেশেতে
আসলেন বাবা শাহজালাল
সিলেট প্রদেশেতে
ধন্য করলেন সিলেটভূমি
আপন পরশেতে।।

ছিলো বাবার মহালীলা
দেখায়েছেন কত খেলা,খেলা—–
তারই কাছে সত্যের মেলা
দেখিবে পাক রওজাতে।।

যদি পাই বাবার দরশন
ধন্য হবে অভাগা জীবন
আলোতে মাখিতাম যৌবন
অনাহারির অঙ্গতে।।

কত ভক্তের আশা মনে
রহেছে অপেক্ষার ধ্যানে
পাগলে বাবার দরশনে
থাকতাম সুখেতে।।

ছিলেন মগ্ন খোদার প্রেমে
খোদার ছবি আঁকলেন মনে
কয় ভাবিয়া নাঈম মিয়া
দমেতে দমেতে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:শিবপাশাতে শুয়ে আছেন হেকিম শাহ আউলিয়া
Next Post:নবীজি মুহাম্মদ রাসুল আসলেন তিনি ধরাতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑