নিজের মাঝে খোদা থাকে
তারে খুঁজলে পাওয়া যায়
বুঝিলো না খুঁজিলো না
মন পাগেলায়।।
সত্যের পথে চলিলে
জানিও মন আলো মিলে
খোদার নাম জপ করিলে
সংগোপনে পাওয়া যায়।।
মানিলে দয়াল নবী
মন আঁধারে উঠবে রবী
তিনি রাসুল মায়ার নবী
তাহার নামটি ভূলা দায়।।
জানিও মুর্শিদ সত্য সার
ভজিয়া লও চরণ তাহার
দেখাইবে আলোর দ্বার
সত্যের সন্ধানে সদা রয়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দেখ মন ন্যায় পথ ধরিয়া
মুর্শিদ চরণ লও ভজিয়া
আল্লাহ্ নবীর দিদার পাওয়া যায়।।
Leave a Reply