• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন তুমি ভজলে না গুরু রইলে না গুরু সন্ধানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন তুমি ভজলে না গুরু রইলে না গুরু সন্ধানে
মন তুমি ভজলে না গুরু
রইলে না গুরু সন্ধানে
রসরঙ্গে রইলে মেতে
ডুবলে কামিনী কাঞ্চনে।।

যে কামে রও দিবারাতি
যে কামে হবে দুর্গতি
গুরু নাম হরিবে স্মৃতি
ভজো তার চরণে।।

তুমি নয়রে থাকার পাত্রী
বৈদেশে যাবার যাত্রী
কে হইবে সঙ্গসাথি
কয় তা গুরু যতনে।।

তন্ত্রমন্ত্রে নয়রে হবার
হারাধন নহে তোমার
এটা যে মূল্যধন ব্যাপার
বুঝবে না গুরু বিনে।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
ভব মায়ায় পড়ে রইয়া
আসল দিশা হারাইয়া
ঠেকবে অকূল ত্রাণে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:মানব তরী লইয়া রে কে যাবি আয় মুর্শিদ প্রেম বাজারে
Next Post:দ্বিমুখী জাত স্বর্প আছে বিশ্বমোহনায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑