• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুজিব বলেন আয় বাঙালি দুর্গ তোল হাত মিলিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মুজিব বলেন আয় বাঙালি দুর্গ তোল হাত মিলিয়া
মুজিব বলেন আয় বাঙালি
দুর্গ তোল হাত মিলিয়া
স্বাধীনতা চিত্ত আশা
দে মায়ের মান রাখিয়া।।

আঠারো মিনিটের ভাষণের পরে
বাঙালিরা ঝেঁপে পরে
নিরস্ত্র বাঙালি যুদ্ধ করে
অস্ত্র হাতে লইয়া।।

স্বাধীনতা আসবে এবার
মরবে সব পাক হানাদার
যুদ্ধ করতে বলেন মুজিব
যার যা আছে লইয়া।।

ঐতিহাসিক ঐ ভাষণে
বুঝতে পারলো বঙ্গগণে
যুদ্ধ ছাড়া উপায় নাইরে
মায়ের মান দেব রাখিয়া।।

বলেন তিনি এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
যুদ্ধে পড়ো নামিয়া।।

নাঈম এখন স্বাধীন দেশে
মুজিব মুখটি চোখে ভাসে
সৎ অনুকার মুজিব কথা
গানে গেলাম কইয়া।।

[এই গানটি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরিপ্রেক্ষিতে রচনা করা হয়েছে]
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:গাওরে আজি বীর বাঙালি স্বাধীনতার গান
Next Post:তোমরা শুনো রে বিশ্ব মানব তোমাদের কে কই রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑