বাগ জনতার স্বাধীনত্ত্বে
অভাগীদের মৃত্যু হয়
বাগেদের কয় উঁচু সন্তান
অভাগীদের নয়।।
অভাগীদের কাটে না দিন
কর্ম করে কঠিন কঠিন
অন্ন না পেলে হয় চেতনহীন,
নিষ্ঠুর কেহ নয়।।
অভাগীদের কর্ম বলে
বাগেদের অন্ন মেলে
জেলেরা মৎস্য মারলে,
বাগেরা তা কেড়ে লয়।।
কুকাজ করে জুড়ায় ছামানা
চোখ থাকতেও তারা কানা
আল্লাহ্ নবী মুর্শিদ চিনে না,
করে না মরণণের ভয়।।
সম্পত্তি জুড়ায় চুরি করে
জমিদার নাকি বলে তারে
চলে সদা গায়ের জোরে,
পাগল নাঈমে কয়।।
Leave a Reply