• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাঈম রে তুই মইলে নি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নাঈম রে তুই মইলে নি
নাঈম রে তুই মইলে নি
সঙ্গী কেহ পাবি যাবার কালে
টানিয়ে যখন নিবে শমন যমপুরের কূলে।।

ভব বাজার ছাড়তে হবে রঙ তামাশা ভূলে
স্ত্রী সন্তান সঙ্গী হবে না যাইবে পরকালে।।

কতদিন আর খেলিবে নাঈম এই না ভবকূলে
চলে যাওয়ার সাধ যে তব লিখনি ঐ ভালে।।

ষোলো কলা পূর্ণ হবে শমন ডাক আসিলে
তখন নাঈম যেতে হবে সকল কর্ম ফেলে।।

বদ্ধ কারাগার এই দুনিয়া কয়দিন বা থাকিলে
মনুষ্য রুপ করিবে ত্যাগ দেহের প্রাণ সঁপিলে।।

কতদিন থাকিলে তুমি আল্লাহর নাম না নিলে
আল্লাহ আল্লাহ ফানা ফিল্লা নাহি তো জপিলে।।

কয় ভাবিয়া নাঈম মিয়া হায়রে লোকের মেলে
থাকিবার সাধ থাকলে ও কী নছিবে তা মিলে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:চোখ খুলো চোখ খুলো মনা রে
Next Post:মন তুমি যে মিছা মায়ায় জীবন কাটাইলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑