• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোরা কে কে দেখিবি নাচ আয় লো আয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তোরা কে কে দেখিবি নাচ আয় লো আয়
তোরা কে কে দেখিবি নাচ আয় লো আয়
নাচে নাঈমের বউ নীলা রঙিলায়
নাচে নাচে
হাতে তালি দিয়া নেচে যায়।।

কোন বা নাচন নাচে বউয়ে গোপন কুঠিরায়
নাঈম ছাড়া কেউ না দেখে লজ্জাতে মুখ যায়।।

হায়রে আমার নাচুরা বউ কানাকানি গায়
নাচি কেবল তোমার লাগি আয় রসিয়া আয়।।

বউয়ের কথা শুনলে আমার লাজে পরাণ যায়
লোকে শুনলে কলঙ্কিনি বলবে সর্বদায়।।

ঠেকছে নাঈম আলাবুলা বউটি লইয়া হায়
নাইচ না নাইচ না বউ নাঈমে বিনায়।।

নাচন কী গো থামে বউয়ের চুবের পানে চায়
অমুক উল্লার বউয়ে যদি বেশী নাচ দেখায়।।

কয় ভাবিয়া নাঈম মিয়া সোনা বউয়ের দায়
আমি এখন বাউলা হইলাম ঘর ছাড়াইতে চায়।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:পুতুল খেলা কেউ দেখছনি খেলে পুতুল এক মহাজন
Next Post:কোন নাচনে মন মজাইলা হইছো বাউলা রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑