• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দয়াল মোর হও গো সহায় শুনি তুমি দয়াময়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দয়াল মোর হও গো সহায় শুনি তুমি দয়াময়
(দয়াল রে… ও. ও. ও. দয়াল রে)
দয়াল মোর হও গো সহায় শুনি তুমি দয়াময়
মোরে করো গো চরণদ্বয়- দয়াল।।

এ জগত বিধাতা তুমি
এতে মোর বিশ্বাস
তোমার নামে সদা কাঙাল
আছে মোর আশ্বাস
তুমি হলে সৃষ্টিকর্তা শুনি আমি লোকে কয়।।

তোমার দ্বারে চাইলে কিছু
তুমি কাউকে ফিরাও না
রহমত নাজিল করো
তুমি যে সাঁই রাব্বানা
তুমি বিনে কেউ আপনা নাই তো এই জগতময়।।

তোমার তরে ইমান আনলো
যারা এই ভব মাঝে
তোমারে চিনিতে পারলো
তাহারা সবাই যে
অন্তরে অন্তরে রবে আছেন আল্লাহ সর্বত্রয়।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
জীবন ধন্য হতো
যদি মন সুসময়ে
তোমার পন্থ ধরিতো
আছি এক পাগলের মতো খুঁজি আল্লাহ কোথা রয়।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:মওলা যে বাউলা করিলো বাউলা উজল রুপ দেখাইয়া
Next Post:আল্লাহ চাই না চাই না ধন ও সম্পদ, আল্লাহ চাই না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑