আল্লাহর নাম সময় থাকতে
ধরো নাঈম রে
বেলা থাকতে আল্লাহর নাম ধরো।।
আল্লাহর নাম ভূলিয়া নাঈম
কী কাজ তুমি করো
বাল্য কালের সখি পাইয়া
বৃদ্ধ কাল না স্মরো।।
সহায় সম্পদ নহে
আমার আমার করো
আল্লাহ নামের দরিয়াতে
মানব তরী ছাড়ো।।
কামিনী সুখ চাইয়া নাঈম
তার পেছনে পরো
এই ভাবনা ছাইড়া তুমি
নমাজ রোজা পড়ো।।
Leave a Reply