• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি নামাজ না পারিলাম পড়িতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি নামাজ না পারিলাম পড়িতে
আমি নামাজ না পারিলাম পড়িতে
সময় গেল কামের ঘরে কাম করতে করতে।।

ঘুমের ঘোরে ফজর গেল
রাত কাটতে কাটতে
নামাজ আমার চলে গেল
বিশ্রাম আলসেমিতে।।

জোহর হলো কাজের মাঝে
কাজেরই পরেতে
নামাজ পড়ার সময় গেল
কেবল ফাঁকিবাজিতে।।

আছর গেলে গোসল করায়
খানা দানা করতে
চায়ের স্টলে আড্ডা দিলাম
সময় কাটাতে।।

মাগরিবের নামাজের বেলা
সন্ধ্যার ঐ বেলাতে
কেটে গেল নামাজ পড়া
গরু আনতে আনতে।।

এশা গেল রাত্রি হলো
গেলাম ঘুমেতে
কামের শরীর চায় বিশ্রাম
যাই রে বিশ্রামেতে।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
কামেরই ফাঁকেতে
নামাজ পড়তে বিনয় করি
ওয়াক্ত মতে।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:অপার অসীম আল্লাহ দিল্ কহে মন কহে
Next Post:ও মুমিন মুসলমান ভাই আমি বলি তোমাদেরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑