• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি পাগল হয়েছি বন্ধের বদন দেখিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি পাগল হয়েছি বন্ধের বদন দেখিয়া
আমি পাগল হয়েছি বন্ধের বদন দেখিয়া
বন্ধের রুপ দেখিয়া মন উঠিলো নাচিয়া।
বন্ধে আমায় প্রেম শিখাইলো দেওয়ানা বানাইয়া
আমি এখন প্রেম পিপাসী তাহার ও লাগিয়া।।

বন্ধের সনে পিরিত হইলো
নদীর পারে গিয়া
এখন কেন চলে গেল
আমায় মায়াতে বান্ধিয়া।।

পিরিত আমায় শিখাইয়া বন্ধু
দিল দিলো রাঙাইয়া
দিলের সনে দিল মজেছে
স্বরুপ তার দেখিয়া।।

বন্ধের উদ্দেশ না বুঝিলাম
প্রেমিক তাহার হইয়া
সে আমায় না করলো আপন
দূর দিল সরাইয়া।।

নাঈমে কয় শুনো সখি
শুনো গো বিনোদিয়া
আমার মনে তোমার মনে
নাও হে মিল করিয়া।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:দেখিলাম না আল্লাজির নাম একবার ডাকিয়া
Next Post:মানুষ যদি চাও হতে মন মানুষ গিয়ে ভজ রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑