• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শমন জারী হইতে কতদিন রে উদাস নাঈম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শমন জারী হইতে কতদিন রে উদাস নাঈম
শমন জারী হইতে কতদিন রে উদাস নাঈম
শমন জারী হইতে কতদিন
আয়ুর ঘন্টা বাজিতেছে
রবে না রে রঙের দিন।।

থাকবায়নারে দেওয়ান নাঈম
ভবেতে চিরকাল
একদিন তো পেরাইবায় তুমি
এই ভবের জঞ্জাল রে উদাস নাঈম।।

বিয়া শাদি রঙে ঢঙে
কইরা দেখাদেখি
মিছা ঐ কামীনি তরে
ডুবাই রাখলায় আঁখি রে উদাস নাঈম।।

গানপুরেতে আছ নাঈম
রঙ ঢঙ কইরা কইরা
হঠাৎ আইসা আজরাইলে
প্রাণটা নিবে কাইড়া রে উদাস নাঈম।।

আর কতদিন করবায় নাঈম
মিছা লোকের আশ
জলদি তুমি হওরে নাঈম
প্রাণবন্ধের দাশ রে উদাস নাঈম।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
দিল গেল মিছা
সারা জীবন শুনলাম কেবল
বারমাসি কিচ্ছা রে উদাস নাঈম।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:এভাবেই সে বন্ধুর খবর রাখে
Next Post:বন্ধুয়ায় নি করবে চরণ দাশ রঙ মুনিয়া রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑