• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মন- মিছে মায়ায় দিন কাটালে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও মন- মিছে মায়ায় দিন কাটালে
এই ভব রঙ্গের দিন
ও মন-ছাড়িয়া যাইতে হবে -একদিন।।

ও মন- মিছে মায়ায় দিন কাটালে
লয়ে সংসার পরিজন
যাবার বেলা নেই সঙ্গে কিছু
কেউ হবে না আপন।
শুধু এক টুকরো নিবে কাপন
ওরে ও মন মুমীন।।

ও মন-হেলায় হেলায় জীবন গেল
ভব সংসার মাঝে
ইবাদত নন ইবাদত
সব যাবে বিপর্যে।
একূল ওকূল দু কূলে যে
বাসস্থান হবে কঠিন।।

ও মন -সু সত্য জীবন চাইলে
ধরো মুর্শিদের চরণ
মুর্শিদের চরণতলে
করো আত্মসমর্পন।
তুষ্ট হবে অমূল্যমদন
না হইবে মূল্যহীন।।

ও মন -ইহকূলে কেউ কারোর
ধারি না যে ধার
অজ্ঞান মন অজ্ঞান ভাষায়
বলে আমার আমার।
এই সকলি পাকপরওয়ার
সঙ্গে করে যাবে হীন।।

ও মন-মা বাবা আদরের বউ
কেউ যাবে না সাথে
এক টুকরো সাদা কাপর
বুনিয়ে দেবে তাঁতে।
নাঈম কয় কামীনি কাঞ্চনের নেশায়
জীবন করো না মলিন।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:দয়াল মুর্শিদ জেনে তোমায়
Next Post:ও ভাই বানাইয়াছে পাক মদনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑