• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুখ খুঁজে মোর কাল যে গেল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সুখ খুঁজে মোর কাল যে গেল
সুখ খুঁজে মোর কাল যে গেল,
সুখ না পেলাম এ ভূবন
দুঃখ আমার হইলো আপন রে।।

সুখ করিতে আসয় বিষয়
কেড়েছি কতই রতন
কেড়েছি কতই সম্পত্তি
করিলাম দুখ জীবন যাপন।।

সুখেরই তরে ভ্রাতৃদ্বন্দ্ব
রটিয়ে বেড়াই গালমন্দ
সুখের তরেই হানাহানি
করেছি অঙ্গ ভূষণ।।

আহারে সুখেরই আশা
মিটাইলি প্রেম পিয়াসা
ওরে সুখ দেখি রে খুঁজে নাঈম
আপন হাতের মুঠোর মধ্যম।।

করেছি বৃথা জগৎ যন্ত্রণা
হানাহানি মিছে গঞ্জনা
নাঈমে কয় সুখ যে নিশ্চয়
ডাকলে পাবে প্রভূ একজন।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:আমি কাঙ্গাল তুমি দয়াল
Next Post:কে বলেছে দুই সে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑