• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার কেউ নাই তুমি বিনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার কেউ নাই তুমি বিনে
আমার কেউ নাই তুমি বিনে
ওগো রাব্বানা
তুমি আমার অন্তর্যামী
অন্তর কথা সব জানা।।

তুমি বাঁচাও তুমি মারো
সৃজাও তুমি কত
তোমার নামটি মনে আমার
জাগে অবিরত।
পারলে তুমি সহায় থাইকো
কইরো করুণা।।

তুমি হলে দয়ার সাগর
রাহমানুর রাহিম
তুমি খোদা মুহাইমিনুন
গাফুরুর রাহিম।
তিলেক দয়া করো তুমি
জানিয়া আপনা।।

আমি থাকি তোমার খুঁজে
কোন পন্থে পাই
দূর করে দাও পেরেশানি
নিবেদন জানাই।
পাগল নাঈম দর্শন পেতে
করে তোমার সাধনা।।
Category: ফোক গানTag: নাঈম মিয়া
Previous Post:আছি বড় বিপদে মওলা
Next Post:আমার শান্ত করো মনপ্রাণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑