• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শক্তিতে বিদ্যুৎ দেখতে পাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শক্তিতে বিদ্যুৎ দেখতে পাই
শক্তিতে বিদ্যুৎ দেখতে পাই
কাকলি গায় কোকিলায়
শূন্যগর্ভে ফুটলো আলো।
আকাশেতে শোভা পায় ॥
জিল জসে করিয়া জয়
ফুটলো আলো এই নিরালয়
নিশি মায়ে এই চন্দ্র সূর্যের
যোগে চলে ইশারায় ॥
সংক্ষেপে কিত্তি করে
নিমিষে ব্রহ্ম-ঘোরে
ষড়রিতে প্রকাশিতে
জগৎ জুড়ে ফুল ফোঁটায় ॥
থাকিলে একজন সাকার
কেমনে হইল প্রচার
কিট পতঙ্গ ডিম্বের থাকায়
সকলি একজনকে চায় ॥
শূন্যের পিটে লক্ষ কোটি
জানতো সে মোটামুটি,
থাকিলে একজন খাঁটি
কার কাছতে কে সুধায় ॥
শূন্যের ভিতর আছে দৃশ্য
ফুটিয়া আছে আদর্শ
ইহাতে কেন অবশ্য
রহমতে বুঝা যায় ॥
***
এই গানটি অসমাপ্ত, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি।
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:যায় গো ছোট দেওর
Next Post:জান্নাতেরই সেরা ফল এলো নেমে দুনিয়ায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑