• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হিরামন মাণিক্যর দেশে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হিরামন মাণিক্যর দেশে
হিরামন মাণিক্যর দেশে
আমার মুর্শিদ আছে ।
সাত সমুদ্দুর পাড়ি দিয়া কে
মনে যাই তার কাছে ॥
সাত সমুদ্দুর তেরো নদী,
পার হইতে পারি যদি
দেখবো সেরূপ নিরবধি
যদি প্রাণ আমার বাঁচে ॥
আমার মুর্শিদ চান্দের বাড়ি
ঠিক যেমন মদিনার পুরি,
ফেরেশতারা দেয় পাহারা
হুর আনন্দে নাচে ॥
মুর্শিদ আমার নায়ের মাঝি
তার নামের করিয়া পুঁজি
খোলিয়া জান্নাতের কুঞ্জি
যাবরে ফেরদাউছে ॥
মুর্শিদ আমার ঘাটের মৌলাদার
তার নামে হইব আমি পার
বাউলকবি রশিদ উদ্দির
মুর্শিদ বিনে কেউ নেই শেষ ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কেয়াস দলিল, হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন
Next Post:কেমনে চিনা জানা, তারে কেমনে চিনা জানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑