• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছাড়িলে বিদ্বেষ পাবে মাইন্সের উদ্দেশ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ছাড়িলে বিদ্বেষ পাবে মাইন্সের উদ্দেশ
ছাড়িলে বিদ্বেষ পাবে মাইন্সের উদ্দেশ
কেন ঘুর দেশ বিদেশ ঘরে গেলে না ।
কাম ক্রোধ লোভ মায়া এই সমস্ত ছেড়ে দিয়া
মাইজ ঘরে থাক বসিয়া ওরে সোনা ।
সে যে থেকে তোমার ঘরে, ডাকিতেছে তোমারে
তুমি থাক দূরে কাছে ভির না ॥
ঘরের ভিতর ঢুকলে পরে, দেখবে গিয়া নজর করে
হায় কি কলিকাতার শহর চিড়িয়াখানা ।
কত হস্তী বাঘে খেলা করে, সর্প পালায় ময়ূরের ডরে
ফুলের বাগান সরোবরে আজব নমুনা ॥
সুন্দর বাড়ি বানছে ঢাকা, ডাইন পাশে তার কলিকাতা
দালান কোঠা সবই পাকা, বাকি রাখছে না ।
হায় রে কলিকাতার শহর, বান্দিয়াছে জলের উপর
কাঁপিতেছে সদা থরথর ঠিক থাকে না।
ঢাকাতে নবাবের বাড়ি, থাকেন তিনি দিল্লীপুরী
মণিপুরে হয় কাঁচারী, সঙ্গে দুইজনা ॥
ডাইনে বামে দুই ফিরিস্তা, আইনমতে করে ব্যবস্থা
কালি কলম কাগজের বস্তা সঙ্গে রাখে না
মণিপুরে বসে কর্তা, দিনাজপুরে রেখে রাস্তা
মাল বিকাইছে বড় সস্তা কিনৈয়া মিলে না ।
নারায়ণগঞ্জে ডাকের গাড়ি, মকদ্দস ইস্টিমারি
টেলি হয় কলপুরের বাড়ি, খবর রাখলে না ॥
শুন রশিদ উদ্দির বাণী, মন মহাজন বড় ধনী
চৌদ্দ পোয়া বাড়ি জমি আবাদ করলে না ।
একশ তিরিশ দিয়া খাজনা, চাষ করিবে যেই জনা
ফসল তাহার হবে দুনা, ফলবে রে সোনা ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন
Next Post:ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑