• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উল্টা দেশের উল্টা মাইনি কইতে কথা লাগে ভয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » উল্টা দেশের উল্টা মাইনি কইতে কথা লাগে ভয়
উল্টা দেশের উল্টা মাইনি কইতে কথা লাগে ভয় ।
মরা গাঙ্গে জেতা কুম্ভীর আরে আরে চাইয়া রয় ॥
সেই গাঙ্গেতে নামলে পরে অমনি ধরে আহার করে
খাইলে তারে কয়দিন পরে একটা মানুষ জন্ম লয় ॥
সেই দেশেতে উল্টা কারবার দিনে আঁধার রাত্রে বাজার
এক দোকানদার এক খরিদ্দার, কিনতে গেলে বেচতে হয় ॥
খুড়া যখন দাদীর পেটে পিতা তখন তোমার হাটে
এই হল তোর বয়স মোটে ছিল রে বৎসর পাঁচ ছয় ॥
ভেবে রশিদ উদ্দিন বলে সেই দেশে কেউ নাহি গেলে
পিতার সঙ্গে গিয়া ছেলে মারে বিয়ার কথা কয় ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:শুন রাই বিনোদিনী কেন বা কাঁদ তুমি
Next Post:তিন বেড়ের বাগানেতে ভ্রমর এসেছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑