• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেম শিখাইয়া কত গেলে পাগল বানাইয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রেম শিখাইয়া কত গেলে পাগল বানাইয়া
প্রেম শিখাইয়া কত গেলে পাগল বানাইয়া ॥
হস্তে ধরে প্রেম শিখাইয়া কতই রঙের কথা কইয়ারে…
এখন হইছ রে নিদয়া কি দোষ জানিয়া ॥
ফুলবাগানে শুভা মালি, গাছের গোড়ায় জল ঢালি রে…
তাজা রাইখ বাগানগুলি যত্ন করিয়া ॥
ফুটিয়াছে যৌবনকলি আইলো না শ্যাম ভ্রমর অলি ॥
চতুর্দিকে উড়ছে ভ্রমর গুনগুন করিয়া ॥
ফুটিয়াছে দুইটি কমল যেমন পদ্মপাতার জল রে
বাতাসে টলমল কোনদিন যায় রে ঝরিয়া ।
আকাশ থেকে শিশির পড়ে, মাকড় আশে বন্ধ করে ॥
রবির জোর কিরণ লেগে যায় রে শুকাইয়া ।
রশিদ উদ্দিন সেই বাগানে, ছিল বসে এই ধ্যানে রে
কে যেন আসিয়া দিল বাগান জ্বালাইয়া ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:সন্তোষ ব্যানার্জী
Next Post:জপে রামের মরা মন্ত্র বাল্মীকি রচিল গ্রন্থ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑