• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যারে যা প্রাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » যারে যা প্রাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে
যারে যা প্রাণের পাখি প্রেমের দেশে যা রে উড়ে
কইও খবর বন্ধুর কাছে রাধা তোমার প্রাণে মরে ॥
কইও গিয়া আমার কথা পাষাণে ভাইঙ্গাছে মাথা ৷
শুইনা যে তার লাগে ব্যাথা সেও যেন প্রাণে মরে ॥
প্রেম সলিলে ঝাঁপ দিয়াছি মরি কিম্বা প্রাণে বাঁচি।
তবু বন্ধুর আশায় আছি একদিন যদি দেখা করে ॥
প্রেমে অঙ্গ জরজর, কাঁপে অঙ্গ থরথর।
সখি তরা ধর ধর, প্রাণটি গেল দেহ ছেড়ে ॥
বাউল রশিদ উদ্দিন জন্মবধি পদে পদে অপরাধী ।
জেলখানাতে যেন কয়েদি রাখছে তারে বন্দি করে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:জপে রামের মরা মন্ত্র বাল্মীকি রচিল গ্রন্থ
Next Post:রেল কোম্পানি আইল দেশে জার্মনি যায় জলে ভেসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑