• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোর সনে মোর কিসের মাখামাখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তোর সনে মোর কিসের মাখামাখি
তোর সনে মোর কিসের মাখামাখি ॥ (বিশ্ববাসী গো)
আমি রোগী, আমি ভোগী, অন্য লোকে বুঝবে কি?
প্রকৃতির বিধানের বিধি পরস্পরে মমতা
আসলেতে কেউ কারো না শৃঙ্খলে আছে বাঁধা।
মাতা-পিতা, ভগ্নি-ভ্রাতা কয়দিনের ডাকাডকি ॥
নিয়তির নির্বন্ধ গুণে চলিছে এ বিশ্বময়
ভবের খেলা দোলনা দোলা আসা যাওয়া সব সময়
বন্ধু-বান্ধব আশয়-বিষয় শেষকালে সবই ফাঁকি ।
লম্প ঝম্প কতই করি আমার আমার বলিয়া
যাবার কালে কেউ কিছুই নিছে সঙ্গে করিয়া
আলমগিরি থুইয়া সবাই হইল পরলোকী ॥
মনে কত যুক্তি করে বিছানাতে শুইয়া
রাত পোহালে কাল সকালে যাবে কিছু হইয়া
এরে মারি তারে ধরি একদিনে হব সুখী ॥
বাউলকবি রশিদ বলে করি কত কল্পনা
ভাঙ্গিলে নিশির স্বপন জলে বুদবুদ থাকে না।
যা ছিল মনের ধারণা সকলি রইল বাকি ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:গিন্নি বিদায় দাও আমারে
Next Post:আমায় পার কর রাসুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑