• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাড়ঘাটায় কি মরে মানুষ পাড় ঘাটায় কি মরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পাড়ঘাটায় কি মরে মানুষ পাড় ঘাটায় কি মরে
পাড়ঘাটায় কি মরে মানুষ পাড় ঘাটায় কি মরে?
আল্লাহ নবী আদম ছফি, তিন জনাতে খেলা কারে ॥
রাঙ্গা জলে ঢেউ ছুটেছে দেখ সেই সাগরে,
ঢেউয়ের ফেনা, কণা, কণা, গিয়া আকাশেতে উড়ে ॥
দশ ইন্দ্রিয় ছয় জন মাঝি লওগা বাধ্য করে
লগি বৈঠা সলা হাতে, নিয়া বাইও নৌকা ধীরে ধীরে ॥
সেই নদীর তরঙ্গ ভারি যাইয়ো না কিনারে
পাড়ের সাথে ঠেস লাগিয়া ভাঙ্গবে নৌকা জুরে জারে ॥
সপ্তসুতায় চলছে নদী চতুর্থ প্রকারে
ধারায় ধারায় উঠে পানি প্রবল জোয়ারে
অষ্টবাঁকের উজানেতে হিমালয় পাহাড়ে
সপ্তসুতায় প্রবাহিত যাইতে নিতাই এর বাজারে ॥
সপ্তসুতায় চার রঙ্গের জল বহে ধীরে ধীরে
বাউলকবি রশিদ বলে, কোন সুতাতে যাইবে সেই পাড়ে?
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই
Next Post:রবিকিরণচাঁদের আলো পায় কি আর সব জনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑