• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল
জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল।
অতি তরঙ্গের নদী বয় না চিরকাল ॥
মনরে…শুন বলি জালুয়ার ছেলে, বসে থাকে নদীর কূলে
যখন নদীর জোয়ার চলে, ভেসে যায় তার অনেক মাল।
ষোল আনা টিকেট করে, পারঘাটা লও রির্জাভ করে
ভয় পাইয়া পলাইসনা দূরে, দেখিয়া তরঙ্গের তাল ॥
মনওে…অনুরাগের কুড়া দিয়া বিশ্বাসের বঁড়শি লাগাইয়া
ভক্তির আটায় টোপ গাঁথিয়া, বঁড়শির দিকে রাখিস খেয়াল
গুরু গোসাইর সঙ্গ ধর, প্রেম চরকায় সুতা ছাড়
সাধ্য মত যেমন পার দিও সুতায় তিনটি নাল ॥
মনরে…গহীনের ডুবালো যারা, সেই নদীতে ডুবছে তারা
ভয় করে না বিন্দু জড়া, গায় পইড়াছে রেশমী শাল।
যেখানেতে মালের কোঠা, দরজায় দিয়াছে কাঁটা।
সাহস করে যাইসরে বেটা সর্পের মাথায় জ্বলছে লাল ॥
মনরে…শুন বলি আর একটি কথা, সেই নদীর হয় তিনটি সুতা
আছেরে তো গাঙ্গের মাথা, কুম্ভীর ভাসে পালের পাল
ভক্তি ছাড়া যুক্তি করে যে গিয়াছে নদীর পাড়ে
কুম্ভিরিনী আহার করে ডুব দিয়া গেছে পাতাল ॥
মনরে…রশিদ উদ্দিন কয়রে সাধু খাবি যদি চাকের মধু
বাধ্য কর ঘরের বধূ, যে হইল ভবের জঞ্জাল।
নামের হলুদ গায় মাখিলে ছোঁয় না পোকায় গন্ধ পাইলে
সে ধন কি সহজে মিলে ভাণ্ডারেতে নিয়া সামাল ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি
Next Post:হবে মন তোর কী উপায়, ভজরে কিশোরীর পায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑