• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুটিয়াছে রাঙা গোলাপ বাতাসে মিলায় রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ফুটিয়াছে রাঙা গোলাপ বাতাসে মিলায় রে
ফুটিয়াছে রাঙা গোলাপ বাতাসে মিলায় রে
কাল যৌবনের জ্বালা সহ্য নাহি যায় রে…
সখি রে বোবা স্বামীর ঘরে বিয়া দিছেন বাপে-মায়…
একদিন সে কথা বলে না রাত্র দিন ঘুমায় রে ॥
সখিরে… আমার গায়ে দিয়া বোঝা দেশ বিদেশে ঘুরায়
চিনি মুণ্ডা মিস্ত্রি দানা সে ঘরে বইয়া খায় রে ॥
সখিরে… একদিনও অবসর দিল না পরেরি সল্লায়
এমন স্বামীর ঘর করতাম না খালি বঁড়শি বায় রে ॥
সখিরে… ছয় ডাকাতের জ্বালাতন আর সহ্য হয় না গায়…
যার তার সঙ্গে ঝগড়া করে পরের কিল খায় রে ॥
সখি রে… রশিদ উদ্দিন বলে এইবার চাহিলাম বিদায়…
বাপের বাড়ি নাইওর যাইতাম আগামী বাইশ্যায় রে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল
Next Post:পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑