• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহাভারতীয় আগুনের কাহিনি – অশোক দাশগুপ্ত

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » মহাভারতীয় আগুনের কাহিনি – অশোক দাশগুপ্ত

মূলত মহাভারত থেকেই কবিতাটার শুরু:

ঋষিদের আশ্রমে এল পুলোমা রাক্ষস।
ভৃগুপত্নী পুলোমাকে দেখে দাম্ভিক দানব
স্মৃতিতে বোলায় চোখ।
ঘরের কেন্দ্রবিন্দুতে প্রজ্বলিত হোম।
রাক্ষসের পেটে সোম।
মনে পড়ে পুলোমাকে সেও চেয়েছিল।
আগুনেরও সরব সাক্ষ্য: ‘এ কাহিনি ঘটেছিল
সেই সেই কবে!’ বৃত্তান্ত শুনে ভৃগুর সরোষ অভিশাপ:
‘আগুন তুমি সর্বভুক হবে!’

তারপর অগ্নিহোত্র, যজ্ঞাদিক্রিয়ার আগুন নিভে গেলে
ব্রহ্মার বিধান: ‘সর্ব শরীর দিয়ে নও,
গুহ্যদেশের শিখা আর ক্রব্যাদেই সর্বভুক হও।’
শুনে অগ্নি বলল মৃদু হেসে: ‘এই ভবিতব্য অবশেষে!’

আগুন আসলে এক পরি,
শেকড় মাটিতে গাঁথা, মন তার সুদূরপ্রসারী।

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১২, ২০১১

Category: কবিতা
Previous Post:জাফা: কমলালেবুর দেশ – গাসান কানাফানি
Next Post:নির্বাচিত গল্প : ওয়াসি আহমেদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑