হৃদয় আমার সুন্দর তব পায়
বকুলের মতো ঝরিয়া মরিতে চায় ।।
মোর মনের কামনাগুলি
উঠে মণিহার হয়ে দুলি
সে মালা গোপনে তোমারে শুধু জড়ায় ।।
হৃদয় আমার সূর্যমুখীর মতো
মুখপানে তব চেয়ে রয় অবিরত |
ভীরু ভালোবাসা মম
জ্বলে প্রদীপের শিখা সম–
নিজেরে দহিয়া তব মুখ উজলায় ।।
কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – আলপনা বন্দ্যোপাধ্যায়
ছায়াছবি – সাগরিকা
Leave a Reply