• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার সোনা, চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » আমার সোনা, চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে
আমার সোনা, চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে—–
শত বরষ পরমায়ু হোক, ঘুচুক যতো বালাই রে |
প্রথম বরষে আলো করে রয় মানণির কোলে রে,
মিটি মিটি হাসে গোপাল আমার মায়ের হিয়া দোলে রে,
কভু আনন্দে আপন মনে রাঙা হাতে দেয় তাই রে ||
দু’বছরে যবে পা দেয় খোকন আধো আধো কথা কয় রে,
ফেলিয়া পালায় দুধের বাটি তাই কি ছুঁতে ভয় রে,
সারাটি বেলা দস্যি ছেলে, পিছে পিছে ধাই রে ||
তৃতীয় বরষে সোনামণি মোর বলে, “মাগো কাঁদিস নে’,
কাঠের ঘোড়ার পঙ্খীরাজে চড়ে দিগ্বিজয়ে যায় সে—–
মার আঁখিতারা ধ্রুবতারা হয়ে জেগে থাকে সদাই রে ||
পঞ্চম বরষে বুদ্ধি লয়ে বাবু পাঠশালাতে যায় রে
মার স্নেহময় আঁখি দুটি শুধু ফিরে ফিরে চায় রে——
মা ভাবে মনে, এত ছেলে আছে এমন কোনোটি আর নাই রে ||
দিনে দিনে সোনা চাঁদের সমান নিতি বড়ো হয়ে ওঠে রে,
পুষ্পকলিতে মধু বসন্তে তাল মেনে যেন ফোটেরে—–
প্রজাপতি আসে রঙিন পাখায়, দুয়ারে বাজে সানাই রে ||
একদিন খোকা মালা চন্দনে বরবেশে সে যে যায় রে,
উলু দেয় মা বধূবরণে, শঙ্খ লয়ে বাজায় রে—–
মায়ের পরানে এত সুখ বুঝি রাখিবার নাহি ঠাঁই রে ||

কথা – প্রণব রায়, সুর – নিতাই ঘটক, কণ্ঠ – প্রতিমা বন্দ্যোপাধ্যায়
Category: আধুনিক বাংলা গানTag: প্রণব রায়
Previous Post:আমি আপন করিয়া চাহিনি
Next Post:আর ডেক না সেই মধুনামে যাবার লগনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑