• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মোর মন আজও তব ছায়া পড়ে রাণী, কতদিন দেখিনি–
কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরও প্রিয় হয় জানি, কতদিন
হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছ নিশি সাথে লয়ে নূতন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে নিদ্ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরীচিকা হায় এ জীবনে এই শুধু মানি ; কতদিন–

কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – মান্না দে
Category: আধুনিক বাংলা গানTag: প্রণব রায়
Previous Post:ও তোর জীবনবীণা আপনি বাজে দুঃখ সুখের দুই তারে
Next Post:খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়

Reader Interactions

Comments

  1. Setumoni Bayadha Sithi

    February 12, 2026 at 7:21 am

    Khub sundar

    Reply
  2. শাহরিয়ার হোসেন সজীব

    June 18, 2026 at 1:43 pm

    কী অসাধারণ গায়কী! মান্না দে চিরন্তন….

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑