• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসত বাড়ির ঝগড়া কাইজা মিটল না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বসত বাড়ির ঝগড়া কাইজা মিটল না

বসত বাড়ির ঝগড়া কাইজা মিটল না।
ঘরের চোরে চুরি করে
বসতের সুখ কেমনে হরে।
ঠিক জান সে ভূতের প্রকার
তেমনি তাহার বসতখানা৷
সর্ব চোর হাকিমের ধারে
আর্জি করলাম বারে বারে
সাক্ষাতের ধন নিলো চোরে
এ লজ্জায় প্রাণ বাঁচে না।
ভেবে চিন্তে আত্মকলহ
বাড়ির কর্তা হত হইল
লালন বলে, মোরে সে তো
একদিন এসে দেখল না৷।

————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৩৯৮-৯৯
লালনের গানের ধুয়া দুই চরণের হয়ে থাকে। এখানে একটি চরণ আছে। সম্ভবত অপর চরণটি স্মৃতি চ্যুত হয়েছে। অন্তরা ও আভোগে অন্ত্যমিল রক্ষিত হয়নি। এতে গানটি স্বচ্ছতা ও সৌন্দর্য হারিয়েছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়
Next Post:উপরোধে কাজ দেখ রে ভাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑