• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাত গেল, জাত গেল বলে এ কি আজব কারখানা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » জাত গেল, জাত গেল বলে এ কি আজব কারখানা

জাত গেল, জাত গেল বলে
এ কি আজব কারখানা।
সত্য পথে কেউ নয় রাজি
সব দেখি তানা-না-না।
যখন তুমি ভবে এলে
তখন তুমি কি জাত ছিলে
কি জাত হবা যাবার কালে
সেই কথা কেন বল না।
ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি
এক জলেতে সকল শুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কা’কেও থোবে না৷
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে জাতির কি ক্ষতি হয়
লালন বলে, জাত কারে কয়
এ ভ্রম তো আর গেল না।।

————
তৃপ্তি ব্ৰক্ষ, ‘লালনের মানবতা ও অসাম্প্রদায়িকতার ভিত্তি’, লালন মৃত্যু-শতবার্ষিকী স্মারকগ্রন্থ, পৃ. ১৫৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:চাঁদের গায়ে চাঁদ লেগেছে
Next Post:তুমি কার কেবা তোমার এই সংসারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑