• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আরবী ভাষায় বলে আল্লা ফারসীতে হয় খোদাতালা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আরবী ভাষায় বলে আল্লা ফারসীতে হয় খোদাতালা

আরবী ভাষায় বলে আল্লা
ফারসীতে হয় খোদাতালা
গড বলিছে যীশুর চেলা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে।
মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে
মনাতীত অধরে চিনতে
ভাষা-বাক্যে নাহি পাবে৷
আল্লা হরি ভজন পূজন
সকলি মানুষের সৃজন
অনামক অচিনায় কখন
বাগীন্দ্রিয় না সম্ভবে৷
আপনাতে আপনি ফানা
হলে তারে যাবে জানা
সিরাজ শাহ কয়, লালন কানা
স্বরূপে রূপ দেখে সংক্ষেপে।।

————
তৃপ্তি ব্ৰহ্ম, ‘লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতার ভিত্তি’, লালন মৃত্যুবার্ষিকী স্মারকগ্রন্থ (খোন্দকার রিয়াজুল হক সম্পাদিত), ঢাকা, ১৯৯২, পৃ. ১৫৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আপন মনের গুণে সকলি হয়
Next Post:জ্যোতিষচন্দ্ৰ জোয়ারদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑