• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আদি কালে আদমগণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আদি কালে আদমগণ

আদি কালে আদমগণ
এক এক জায়গায় করত ভ্রমণ।
ভিন্ন আচার
ভিন্ন বিচার
তাইতে সৃষ্টি হয়।
জানত না কেউ কারো খবর
ছিল না এমন কলির জবর।
এক এক দেশে
ক্রমে শেষে
গোত্র সৃষ্টি পায়।
জ্ঞানী দ্বিগ্বিজয়ী হল
নানা রূপ সব দেখতে পেল।
দেখে নানা রূপ।
সব হল বেকুব
এরূপে জাতির পরিচয়।
খগোল ভূগোল নাহি জানত
যার যার কথা সেই বলিত।
লালন বলে,
কলিকালে
জাত বাঁচানো দায়।।

————
মৃদুলকান্তি চক্রবর্তী, লোকসংগীত, ঢাকা, ১৯৯৯, ৫২-৫৩; তৃপ্তি ব্ৰহ্ম, লালনের মানবতা ও অসাম্প্রদায়িকতার ভিত্তি, লালন জন্ম-শতবার্ষিকী স্মারকগ্রন্থ, পৃ. ১৫৭ (এখানে ৩য় স্তবকটি নেই।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কিসে আর বোঝাই মন তোরে
Next Post:আপন মনের গুণে সকলি হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑