• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে ভাব সবাই কি জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সে ভাব সবাই কি জানে

সে ভাব সবাই কি জানে।
যে ভাবে শ্যাম আছে বান্ধা
গোপীর সনে।
গোপী বিনে জানে কেবা
শুদ্ধ রস অমৃত-সেবা
গোপীর পাপ-পুণ্য জ্ঞান থাকে না
কৃষ্ণ-দরশনে।
গোপীর অনুগত যারা
ব্রজের সে ভাব জানে তারা
নিৰ্হেতু ভাব অধর ধরা
গোপীর মনে।
টলে জীব, অটল ঈশ্বর
তাইতে কি হয় রসিক নাগর
লালন বলে, রসিক বিভোর
রস-ভিয়ানে।।

————
বসন্তকুমার পাল, ফকির লালন শাহ, প্রবাসী, আশ্বিন ১৩৩২; লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৪; লালন-গীতিকা, পৃ. ২৪৮; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২১৪ (অন্তরার ২য় চরণে “শুদ্ধ রসের ভ্রমরা যারা” এবং সঞ্চারীর ৩য় চরণে “তারাই জানে অধর ধরা”– এরূপ পাঠভেদ আছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সে নিমাই কি ভোলা ছেলে হবে
Next Post:সেই কালাচাঁদ নদেয় এসেছে

Reader Interactions

Comments

  1. রাশেদ

    August 23, 2020 at 6:22 am

    এই আর্টিকেল টা রিপিট আসছে। এটি যার অনুরূপ তা হলোঃ
    https://www.ebanglalibrary.com/18907/%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑