• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে কি আমার কথার কথা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সে কি আমার কথার কথা

সে কি আমার কথার কথা
আপন বেগে আপনি মরি।
দয়াল হরি এসে হৃদয় বসে
করে আমার মনচুরি।
দেখলাম যারে ঘুমের ঘোরে
চেতনা হয়ে পাইনা তারে
কোন শহরে লুকাইল রে
নব রসের রসবিহরী।
কিবা গৌররূপ লম্পটে
ধৈর্য-ডুরি দেয় গো কেটে
আমার লজ্জা শরম যায় গো ছুটে
ঐ রূপ যখন মনে করি।
চাতক রইল মেঘের আশে
ফাঁকি দিয়া আর না আসে
লালন বলে, তাই মোরে সে
করলে গৌর বরাবরি।।

————
বাউল কবি লালন শাহ, পৃ. ২৭৮-৭৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:হরি কাঁদে হরি বলে কেনে
Next Post:সে নিমাই কি ভোলা ছেলে হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑