• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে

রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে,
মরে বা না মরে পাপী অবশ্য যায় ছারেখারে।
কোন প্রেমে সে ব্ৰজপুরী
বিভোরা কিশোর-কিশোরী
কে পাইবে গন্ধ তারি
কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে।
গোপী-অনুগত যারা
ব্রজের সে প্রেম জানবে তারা
তাদের কামের ঘরে সুরকি মারা
মরায় মরে, ধরায় ধরে।
পুরুষ-প্রকৃতি স্মরণ
থাকতে কি হয় প্রেমের করণ
সিংহের দায় দিয়ে লালন
শৃগালের কাজ দিয়ে ফেরে।।

————
লালন-গীতিকা, পৃ. ১১৮-১৯; হারামণি, ৭ম খণ্ড., পৃ. ৪১৮; বাউল কবি লালন শাহ, ২৯৯-৩০০
(শেষের দুটি গ্রন্থে কিছু শব্দগত পাঠভেদ আছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:রাধার গুণ কত, নন্দলাল তা জানে না
Next Post:রাধারাণী ঋণের দায়, গৌর এসেছে নদীয়ায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑