• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জান রে মন, সেই রাগের করণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » জান রে মন, সেই রাগের করণ

জান রে মন, সেই রাগের করণ।
যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ।
শত কোটি গোপী সঙ্গে
কৃষ্ণ-প্রেম রসরঙ্গে
ও সে টলের কার্য নয়
অটল না বলায়
সেই বা কেমন।
রাধাতে কি ভাব কৃষ্ণের
কি ভাবে বশ গোপিকার
সে ভাব না জেনে
সে সঙ্গে কেমনে
পাবে কোন জন।
সাম্বু রসের উপাসনা
না জানিলে রসিক হয় না
লালন বলে, সে যে
নিগূঢ় করণ ব্রজে
অকৈতব ধন।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৯; লালন-গীতিকা, পৃ. ৯৭-৯৮; বাউল কবি লালন শাহ, পৃ. ২৮৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:জানবো হে এই পাপী হইতে
Next Post:তারে কি আর ভুলতে পারি আমার এই মনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑