• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও গো ব্রজলীলে এ কি লীলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ও গো ব্রজলীলে এ কি লীলে

ও গো ব্রজলীলে এ কি লীলে।
কৃষ্ণ গোপিকারে জানালে৷
যারে নিজ শক্তিতে গঠলো নারায়ণ
আবার গুরু বলে ভজলে তার চরণ।
এ কি ব্যবহার
শুনে চমৎকার
জীবের বোঝা ভার ভূমণ্ডলে।
লীলে দেখিয়ে কল্পিত ব্রজধাম
নারীর মান ঘুচাইতে যোগী হল শ্যাম।
দুর্জয় মানের দায়।
বাঁকা শ্যামরায়
নারীর পাদপদ্ম মাথায় নিলে।
ত্রিজগতে চিন্তা শ্রীহরি
আজ নারীর চিন্তা হলেন গো হরি।
অসদ্ভাব বচন
ভেবে কয় লালন
রাধার দাসখতে শ্যাম বিকালে৷।

————
লালন-গীতিকা, পৃ. ২৫৫
গানটির ছন্দ-লালিত্য অপূর্ব। চরণে চরণে অন্ত্যমিল দিয়ে ধ্বনি-ঝঙ্কার সৃষ্টি করা হয়েছে। অন্তরা, সঞ্চারী ও আভোগ স্তবকের ছন্দ-বিন্যাসটি এরূপে দেখানো যায় : খখ গগ ক

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কি ছার রাজত্ব করি
Next Post:ও গো রাই, সায়রে নামলো শ্যামরায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑